অগ্নিসন্ত্রাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

অগ্নিসন্ত্রাসকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসল চরিত্র হিসেবে উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দেশে সংঘটিত সব অপরাধের বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলেও জানান মন্ত্রী।

Translate