গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বণ্টনের আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের চূড়ান্ত যুক্তিতর্কে তিনি বলেন, অভিযুক্তের অপরাধের তুলনায় এই সাজা নগণ্য এবং বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতেই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এ দিন নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি যুক্ত হন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান।