বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে চোটে ছিটকে গেলেন কোয়েটজি ও মাফাকা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের আগে চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার জেরাল্ড কোয়েটজি ও কোয়েনা মাফাকা। তাদের বদলে ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন অলরাউন্ডার তিয়ান ভ্যান ভুরেন এবং টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন জেজে ব্যাসন ও ইথান বোশ। বৃহস্পতিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) মাফাকার হ্যামস্ট্রিং সমস্যার কথা জানিয়ে বিবৃতি দেয়, আর কোয়েটজি ঘরোয়া চার দিনের ম্যাচ খেলতে গিয়ে পেশিতে চোট পান।

Translate