অনন্ত আম্বানি তাকে চুপ থাকতে বলেছিলেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন বিভ্রান্তিকর ও মানহানিকর দাবির প্রেক্ষিতে কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে অনন্ত আম্বানি ও সদ্গুরুর কথোপকথনের মাঝের একটি অঙ্গভঙ্গিকে ঘিরে তৈরি ওই রিলটি অভিনেতার সম্মান ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন তার আইনজীবী। নোটিশে অবিলম্বে রিলটি মুছে ফেলতে বলা হয়েছে, অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।