প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করার পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিলের ২৩তম সভায় তিনি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে রূপ দিতে এবং চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় এআই, আইসিটি, বিগ ডেটা ও রোবোটিকসে গবেষণা জোরদার করা প্রয়োজন। তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভা শেষে এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন মন্ত্রী।