ইরানে ফের মার্কিন হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা জবাবের নির্দেশ মোজতবা খামেনির

ফ্লোরিডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক সক্ষমতার সিংহভাগ ধ্বংস করা হলেও এখনো এক-দুইটি গুরুত্বপূর্ণ স্থাপনা (যেমন ‘পিকঅ্যাক্স মাউন্টেন’) বাকি রয়েছে, যা মাত্র ১০ মিনিটের অভিযানেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব। অন্যদিকে, মার্কিন ও ইসরায়েলি হামলা প্রতিরোধে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক জরুরি বৈঠকে দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের অবিলম্বে এবং ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো হুমকির তীব্র জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল মোজতবা খামেনির প্রথম সরাসরি সামরিক বৈঠক, যেখানে শত্রুর দৃশ্যমান ও অদৃশ্য সম্পদ লক্ষ্য করে হামলার তালিকা হালনাগাদ করার আদেশ দেওয়া হয়েছে।

Translate