মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ও এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১ হাজার কোটি ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। শনিবার (৩১ ইলক্টোবর) ফ্লোরিডার মায়ামির ফেডারেল জেলা আদালতের বিচারক ড্যারিন গেইলস জানান, মার্কিন আইন অনুযায়ী মানহানি প্রমাণে প্রয়োজনীয় ‘প্রকৃত বিদ্বেষ’ বা বেপরোয়া অবহেলার বিষয়টি ট্রাম্পের সংশোধিত অভিযোগে প্রতিষ্ঠিত হয়নি। মৃত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের জন্মদিনের সংকলনে ট্রাম্পের একটি যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা প্রকাশের জেরে গত বছর এই মামলাটি করা হয়েছিল; আদালতের এই রায়ের ফলে একই অভিযোগে নতুন করে মামলা করার পথও বন্ধ হয়ে গেল।