ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সাল আমিনের জয় প্রমাণ করে বিরোধী রাজনীতি সঠিক পথে নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার পঞ্চগড় জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বলেন, গণতন্ত্র, একাত্তর, ৯০ ও ২৪-এর চেতনা বিরোধীরা তারেক রহমানের সরকারের উন্নয়ন ধারাকে ধ্বংস করতে চায়। এ সময় নেতাকর্মীদের নিজেদের ইমেজ বজায় রাখার তাগিদ দিয়ে তিনি পরিষ্কার জানান, কোনো কর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না এবং দল ক্ষতিগ্রস্ত হলে কোনো তদবিরই কাজে আসবে না।