লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। বোকা জুনিয়র্সের হয়ে কোপা সুদামেরিকানার ফাইনালের ব্যস্ততা থাকায় মিল্টন দেলগাদো ও লিওনেল ফ্লোরেস এবং স্পেনের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে লিয়ান্দ্রো পারেদেস এই স্কোয়াডে থাকছেন না। এছাড়া চ্যাম্পিয়নস লিগে চোট পাওয়ায় লাওতারো মার্তিনেজের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।