ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. জাহিদুলকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছে।
পরিবারের অভিযোগ, শিশুটির মা দুই মেয়েকে বাড়িতে রেখে ছোট ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জাহিদুল পানি খাওয়ানোর কথা বলে শিশুটিকে একটি ঘরে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ।