জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলে ষষ্ঠ স্ত্রী

রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তা মাহবুব আলমকে একটি ফ্ল্যাট থেকে এক নারীর সঙ্গে উদ্ধার করে পুলিশ। বাইরে থাকা আন্নি আক্তার নিজেকে মাহবুবের ষষ্ঠ স্ত্রী দাবি করে ৯৯৯-এ ফোন করেন। দরজা না খোলায় পরে ফায়ার সার্ভিস দরজা ভেঙে তাদের বের করে আনে।

মাহবুব দাবি করেন, আন্নিকে চার দিন আগে তালাক দিয়েছেন এবং ভেতরের নারী তার স্ত্রী। তবে তিনি ওই বিয়ের কাবিননামা দেখাতে পারেননি। আন্নির অভিযোগ, মাহবুব বিভিন্ন জায়গায় কর্মরত থাকার সময় একাধিক বিয়ে ও নারীর সঙ্গে সম্পর্ক করেছেন।

এদিকে মাহবুব অনুমতি বা ছুটি ছাড়াই সিরাজগঞ্জের কর্মস্থল থেকে রাজশাহীতে এসেছিলেন বলে ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট জানিয়েছেন। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Translate