যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের অবস্থানের মেয়াদ কমিয়ে আনার ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতি স্থগিত করেছেন একটি ফেডারেল আদালত।

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের অবস্থানের মেয়াদ কমিয়ে আনার ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতি স্থগিত করেছেন একটি ফেডারেল আদালত। সোমবার ডিস্ট্রিক্ট জজ ডেনিস সেলর নীতিটি কার্যকরের একদিন আগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন।

নতুন নিয়মে বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ চার বছর থাকার সুযোগ এবং এরপর ভিসা নবায়নের আবেদন করার কথা ছিল। বিদেশি সাংবাদিকদের অবস্থানের মেয়াদ কমিয়ে ২৪০ দিন করা হয়। চীনা সাংবাদিকদের জন্য মেয়াদ নির্ধারণ করা হয়েছিল মাত্র ৯০ দিন, যা একই সময়ের জন্য নবায়নযোগ্য ছিল। আগের নিয়মে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত এবং সাংবাদিকরা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন।

Translate