কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হাটহাজারী থানার ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা এবং মরদেহ টয়লেটের ট্যাংকিতে লুকিয়ে রাখার মামলায় মো. নজরুল ইসলাম প্রকাশ মিঠু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ৮ বছর আগে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর তারই ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা এবং মরদেহ টয়লেটের ট্যাংকিতে লুকিয়ে রাখার মামলায় মো.নজরুল ইসলাম প্রকাশ মিঠুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা আদায় হলে তা নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ভিকটিমের বাবা মো. ছোট্ট মিয়া প্রকাশ চুট্টু মিয়াকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।একইসঙ্গে আসামিকে দণ্ড পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

Translate