শিল্পে জ্বালানি সংকট মঙ্গলবার থেকে কমবে।

শিল্প কারখানায় জ্বালানি সংকট মঙ্গলবার থেকে কমতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, ২০২৮ সালের আগেই নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর কাজ শুরু হয়েছে। আগের দুটিসহ মোট পাঁচটি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার এনার্জিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি এফএসআরইউর বাইরে ল্যান্ডবেজ এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে তৈরি হওয়া পুঞ্জিভূত সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়; প্রতিটি সমস্যাই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’

Translate