চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৭৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১ জন, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১১ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৩ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১২ জন ভর্তি হয়েছেন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন আরও ১১ জন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫২৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৩৭ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬২ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জন।

Translate