শনিবার ১৮ই জুলাই, ২০২৬

নাগাল্যান্ডে ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ড ও মিয়ানমার সীমান্তে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন অনুভূত হয়েছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানেও।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ অনুসারে, শুক্রবার  সকাল ১০টা ৩২ মিনিটে নাগাল্যান্ডের ফেক জেলার ১২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে (মিয়ানমার সীমান্ত সংলগ্ন স্থানে) এটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫৯ কিলোমিটার।

ঢাকার আবহাওয়াবিদ মমিনুল ইসলাম বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমারে সীমান্তে।

Translate