টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফে মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ একাধিক ধারায় মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Translate