পাকিস্তানের কিংবদন্তির পাশে হাসান মাহমুদ

অস্ট্রলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অসাধারণ বোলিং করেছেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেন এই তরুণ পেসার। তার দুর্দান্ত বোলিং তোপে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ ধসে পড়ে। এরপর দ্বিতীয় ইনিংসেও রাখেস প্রতিভার স্বাক্ষর।

এর মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় যুক্ত হলেন তিনি। অস্ট্রেলিয়ায় নিজের অভিষেক টেস্টে সেরা বোলিং পরিসংখ্যান গড়া সফরকারী বোলারদের অভিজাত তালিকায় পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের পাশে নাম লেখালেন হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে সফরকারী কোনো বোলারের সেরা পরিসংখ্যানে ১৯৯০ সালে ওয়াসিম আকরাম ১৬০ রানে ১১ উইকেট শিকার করেন। এরপর তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ইংল্যান্ডের মরিস টেট। তিনি ১৯২৪ সালে ১২৮ রানে নেন ১১ উইকেট। আর হাসান মাহমুদ ১১১ রান দিয়ে শিকার করেছেন ৯ উইকেট।

আগামী ২২ আগস্ট ম্যাকেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ডারউইনের হারের স্বাদ ভুলে সিরিজ সমতায় ফেরাই এখন অজিদের সামনে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ঐতিহাসিক জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে রয়েছে সিরিজ জয়ের সুযোগ।

Translate