রবিবার ২১শে জুন, ২০২৬

শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতির বিরুদ্ধে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতির বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর।

যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার প্রতিবাদ মিছিলটি মহাখালী কাঁচাবাজার থেকে শুরু হয়ে নাবিস্কো মোড় হয়ে সাতরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল। বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি, প্রধানমন্ত্রীর এপিএস আব্দুর রহমান সানি, প্রধানমন্ত্রীর গবেষণা বিষয়ক কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারীসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা।

মিছিলে যুবদল ঢাকা মহানগর উত্তরের ২৬ টি থানা এবং ৭১ টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Translate