জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, ভারতের কলকাতায় তিনি ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে।
প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছিলেন। প্রসঙ্গটি নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা নিজেই। সেখানে বলার মতো তেমন কিছু ঘটেনি বলে জানান তিনি।
খবর ছড়ায়, সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকায় স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়।তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন মোশাররফ করিম।
এই অভিনেতা গণমাধ্যমকে বলেন, ‘যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি ছড়িয়েছে, আসলে তেমন না। ফেসবুকে নানা কথাই রং চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’
কলকাতায় যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ঘুরতে পছন্দ করি। সে হিসেবেই কলকাতায় আসা। তিন চার দিনের মধ্যেই ঢাকায় ফিরব।