শনিবার ১৮ই জুলাই, ২০২৬

ভারতে ৪৮ দলের বিশ্বকাপ দেখাবে কারা, শিগগিরই ঘোষণা

শুরুতে ফিফা বিশ্বকাপ দেখানো নিয়ে শঙ্কা ছিল ভারতে। কিন্তু শেষ দিকে এসে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব চূড়ান্ত করার পথে রয়েছে প্রতিবেশী দেশ। টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে জি ইন্টারটেইনমেন্ট ও জিও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ ভারতীয় দর্শকদের কাছে পৌঁছে দিতে বড় অঙ্কের চুক্তির প্রস্তুতি চলছে।

এবারের বড় পরিসরের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া প্রথম আসর, যেখানে অংশ নেবে ৪৮টি দল। টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সম্প্রচারক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির আর্থিক মূল্য হতে পারে ৩ থেকে ৩ কোটি ৫০ লাখ ডলারের মতোন। এর মাধ্যমে টুর্নামেন্টটি দেশের টেলিভিশন ও ডিজিটাল—উভয় প্ল্যাটফর্মের দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।

জানা গেছে, এশিয়ার কয়েকটি বাজারে সম্প্রচারের লক্ষ্যে আরও নমনীয় বাণিজ্যিক কৌশল গ্রহণ করেছে ফিফা। ধারণা করা হচ্ছে, আগের চক্রগুলোর তুলনায় অনেক কম মূল্যে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিশ্চিত করেছে চীন।

Translate