কমছেই না হাম। দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নিশ্চিত হাম ও ৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই নিয়ে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে রোগে মারা গেছে ৩৪৪ জন আর নিশ্চিত হামে মৃত্যু ৬৫ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (১১মে ) অধিদফতরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫০৩, একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০৫ জন। এদিকে এই পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ৩৪ হাজার ৯০৯ জন। আর সব মিলিয়ে হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছে ৩০ হাজার ৮৬২ জন।