বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬

বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আইন বিষয়ক সম্পাদক করেছে বিএনপি।

বুধবার (২৯ এপ্রিল) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন পদে যাওয়ার আগে বদরুদ্দোজা বাদল বিএনপি নির্বাহী কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। সংসদের ডেপুটি স্পিকার পদে অধিষ্ঠিত হওয়ার পরে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপর থেকে পদটি শূন্য ছিল।

Translate