‘ইরানের সঙ্গে সম্পর্ক’ থাকার অভিযোগে চীনের একটি তেল শোধনাগারের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার জেরে বেইজিং কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি এই নিষেধাজ্ঞার অপব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন।
সোমবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে লিন জিয়ান বলেন, আন্তর্জাতিক আইনে এমন একতরফা নিষেধাজ্ঞার কোনও ভিত্তি নেই। চীন সময় অবৈধ নিষেধাজ্ঞার বিরোধিতা আসছে।
তিনি আরও বলেন, চীনের কোম্পানিগুলোর আইনি অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং দৃঢ় অবস্থান নেবে।
সূত্র: সিনহুয়া