পবিত্র ঈদুল ফিতরে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন তিনি। এরপর সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক ও রাজনীতিবিদসহ বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
মিডিয়া সেল জানিয়েছে, ওইদিন বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে থাকবেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
এছাড়া বিকালে সারা দেশের নেতাকর্মীদের খোঁজ-খবর নেবেন তিনি।