রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

চারদিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৪৭ ফ্লাইট

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা পাল্টা হামলা জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলো। উদ্ভূত এ পরিস্থিতির জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত ১৪৭টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

বেবিচক সূত্র জানায়, হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ গত ২৮ ফেব্রুয়ারি বাতিল করে ২৩টি ফ্লাইট। পহেলা মার্চ বাতিল করে ৪০টি ফ্লাইট। ২ মার্চ বাতিল করে ৪৬টি ফ্লাইট এবং আজ ৩ মার্চ বাতিল করা হয় ৩৮টি ফ্লাইট।

 

এদিকে, ফ্লাইট বাতিল হওয়া বিপাকে রয়েছে মধ্যপ্রাচ্যগামীরা। কবে নাগাদ তারা সেখানে যেতে পারবেন তা নিয়ে তারা পড়েছেন দুশ্চিন্তায়।

Translate