শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের সন্তান লন্ডনের কাউন্সিলরের সঙ্গে নাগরিক ফোরাম নেতৃবৃন্দের সাক্ষাৎ

যুক্তরাজ্যের লন্ডন সিটির ওয়ার্ড কাউন্সিলর (হাইডপার্ক) চট্টগ্রামের সন্তান মোহাম্মদ শামশেদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ‌‘চট্টগ্রাম নাগরিক ফোরামের’ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ১১টায় নগরীর আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় এ সাক্ষাৎ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম মনছুর আলম ও সদস্য মো. হারুন-উর-রশিদ।

জানা গেছে, মোহাম্মদ শামশেদ বর্তমান প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে বাংলাদেশ সফরে আসেন। তিনি লন্ডন শহর ব্যবস্থাপনা ডেপুটি ক্যাবিনেট। এছাড়া তিনি অর্থ, পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন নীতি এবং যাচাই-বাছাই, নগর উন্নয়ন কমিটি, পরিকল্পনা প্রণয়ন উপ-কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ শামশেদ নাগরিক ফোরাম নেতৃবৃন্দকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানান।

Translate