বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যার নেতৃত্ব দেবেন শাই হোপ।

আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও বিশ্বকাপ দলে ফিরেছেন হোপ। তার সঙ্গে ফিরেছেন অভিজ্ঞ রোস্টন চেজ, জেসন হোল্ডার, শেরফানে রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

সম্প্রতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ক্যারিবীয়রা। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে থাকা ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ইংল্যান্ড, নেপাল, ইতালি ও স্কটল্যান্ড। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি। কলকাতার ইডেন গার্ডেনে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ডে, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, কুইন্টন স্যাম্পসন, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

Translate