বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বিএনপির দুই দিনের কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— তার কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, আগামী ১৯ জানুয়ারি বেলা ১১টায় দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলের তারেক রহমান।

একই দিন দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচিসহ পালন করা হবে।

দ্বিতীয় দিন আগামী ২০ জানুয়ারি বেলা ১১টায় জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হবে। এতে শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

Translate