সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয়জনের নামে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫ শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
শেয়ার অবরুদ্ধ হওয়া অপর পাঁচজন হলেন- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবির সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি, মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী, আবুল কাসেম, নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল ও উৎপল পাল।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।