কক্সবাজার জেলার টেকনাফ থানার মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইসমাইলকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
শনিবার সকালের দিকে গণমাধ্যমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন ক্যাম্পের অধিনায়ক এসপি সাইফুর রহমান। গ্রেফতার আসামি ইসমাইল হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌলভী সোলায়মানের বাড়ির নুরুল আমিনের ছেলে।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে র্যাবের অভিযানে নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি ইসমাইলকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন।