শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু, ১৪টি প্রকল্প নিয়ে আলোচনাপ্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত ও বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের কেন্দ্র করার প্রত্যয় শিক্ষামন্ত্রীরসেঞ্চুরিয়নে চার পেসারের ব্যর্থতা, দুই অনিয়মিত স্পিনারে ভরসা রাখায় বোলিং নিয়ে প্রশ্নসেঞ্চুরিয়নে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার, ৪০৩ রানে পিছিয়ে বাংলাদেশসেরা ৩০ থেকে বাদ সামিরা খান মাহি, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশমুক্তির তিন সপ্তাহ আগেই ভারতে অগ্রিম টিকিট বিক্রিতে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র বাজিমাত১৯১৫ সালের ২৫ নভেম্বর–আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার সমীকরণ: বদলে গেল মহাবিশ্বকে বোঝার ধারণা। 

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ স্থগিত, বাংলাদেশ লিজেন্ডসের অপেক্ষা বাড়ল

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরে বাংলাদেশ দলের অভিষেক আরও পিছিয়ে গেল। প্রযুক্তিগত সমস্যার কারণে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি স্থগিত করা হয়েছে। শারজায় গতকাল রাত সাড়ে ৯টায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও শুরু হওয়ার আগমুহূর্তে স্থগিতের ঘোষণা আসে। নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।

এবারের আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ—সাতটি দল অংশ নিচ্ছে। লিগ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে, সেখান থেকে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

সূচি অনুযায়ী বাংলাদেশ ৫ অক্টোবর ইংল্যান্ড, ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, রুবেল হোসেন, নাসির হোসেনসহ সাবেক ক্রিকেটাররা।

Translate