শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু, ১৪টি প্রকল্প নিয়ে আলোচনাপ্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত ও বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের কেন্দ্র করার প্রত্যয় শিক্ষামন্ত্রীরসেঞ্চুরিয়নে চার পেসারের ব্যর্থতা, দুই অনিয়মিত স্পিনারে ভরসা রাখায় বোলিং নিয়ে প্রশ্নসেঞ্চুরিয়নে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার, ৪০৩ রানে পিছিয়ে বাংলাদেশসেরা ৩০ থেকে বাদ সামিরা খান মাহি, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশমুক্তির তিন সপ্তাহ আগেই ভারতে অগ্রিম টিকিট বিক্রিতে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র বাজিমাত১৯১৫ সালের ২৫ নভেম্বর–আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার সমীকরণ: বদলে গেল মহাবিশ্বকে বোঝার ধারণা। 

দেবের ‘দেশু ৭’-এর ট্রেলার জিতের হাতে

টলিউডের দুই জনপ্রিয় তারকা দেব ও জিতের দীর্ঘদিনের মান-অভিমান এবার মিটতে চলেছে বলে শোনা যাচ্ছে। আগামী ৮ অক্টোবর কলকাতার নজরুল মঞ্চে দেবের ‘দেশু ৭’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জিৎ এবং তার হাতেই ট্রেলারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে বলে জানা গেছে।

এর আগে দেবের টলিউডে ২০ বছর পূর্তি অনুষ্ঠানে জিৎ উপস্থিত না থাকায় তার অভিমানের কথা প্রকাশ্যে এসেছিল। তবে দুজনের সম্পর্ক যে প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং সহকর্মীর—বিভিন্ন সময় তাদের বক্তব্য ও কর্মকাণ্ডে সেটিই স্পষ্ট হয়েছে।

দুর্গাপূজায় মুক্তি পাবে দেব ও শুভশ্রী অভিনীত ‘দেশু ৭’। সিনেমাটির প্রচারে পশ্চিমবঙ্গজুড়ে ব্যস্ত রয়েছেন দুই তারকা।

Translate